ফার্গুসন আরও চার বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেক্স ফার্গুসন আর কত দিন? কয়েক মৌসুম ধরেই এমন হয়ে আসছে। ফার্গুসনও হেসে উত্তর দেন—যত দিন মন চায়, শরীর সমর্থন করে, তত দিন। এবার অনির্দিষ্টকে অনেকটাই নির্দিষ্ট করেছেন ফার্গুসন। কবে অবসর নেবেন—এ প্রশ্নের উত্তরে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমার মনে হয়, আর তিন-চার বছর বাকি আছে।’আসছে নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫ বছর পূর্ণ হবে ফার্গুসনের। ডিসেম্বরে বয়স হয়ে যাবে ৭০। ম্যানইউতে এই ২৫ বছরে ১২টি প্রিমিয়ার লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ছোট-বড় প্রায় ৩৭টি শিরোপা। এত এত সাফল্যের রহস্য কী ফার্গুসনের? স্কটিশ কোচের উত্তর, ‘সবকিছুর মূলে টিম স্পিরিট। একটা ম্যাচে আমার প্রয়োজন শুধু সেরা ফর্মে থাকা আটজন খেলোয়াড়। বাকি তিনজন যদি তাদের সেরা ফর্মে না-ও থাকে, তাতেও অসুবিধা নেই। সেরা ফর্মে থাকা আটজন তাদের কাজটা করে দেবে।’ ওয়েবসাইট।