ফার্গুসন-ভিদিচ বর্ষসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে নানি ও হার্নান্দেজ পেয়েছেন ক্লাব ম্যানইউর পুরস্কার। সেই উৎসবের মধ্যেই এবার এল আরও বড় উপলক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ষসেরা কোচ-খেলোয়াড়, দুটি পুরস্কারই গেল ম্যানইউ শিবিরে। লিগের বর্ষসেরা কোচ হয়েছেন অ্যালেক্স ফার্গুসন, বর্ষসেরা খেলোয়াড় ম্যানইউ অধিনায়ক নেমানিয়া ভিদিচ। ম্যানইউর কোচ হিসেবে দ্বাদশ লিগ শিরোপা জয়ী ফার্গুসন নবমবারের মতো জিতলেন এ পুরস্কার। আর ২০০৬-এ ম্যানইউতে এসে ভিদিচ বর্ষসেরার পুরস্কার পেলেন দ্বিতীয়বার। ওয়েবসাইট।