ফার্গুসনকে জয় উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়েই রজতজয়ন্তী উদ্যাপন করলেন আলেক্স ফার্গুসন। কাল ওল্ড ট্রাফোর্ডে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তাঁর দল। জয়টি এসেছে সান্ডারল্যান্ডের ওয়েস ব্রাউনের আত্মঘাতী গোলে। এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল ম্যানইউ। এভারটনকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানটা ধরে রেখেছে নিউ ক্যাসল ইউনাইটেড। ব্ল্যাকবার্নকে ল্যাম্পার্ডের একমাত্র গোলে হারিয়েছে চেলসি। আর্সেনাল ৩-০ গোলে জিতেছে ওয়েস্ট ব্রমের বিপক্ষে। লিভারপুল গোলশূন্য ড্র করেছে সোয়ানসির সঙ্গে। রয়টার্স।