ফার্গুসনের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর আলমারিতে ট্রফি আর পদক সাজানো থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অ্যালেক্স ফার্গুসনের ওয়াইনের সংগ্রহশালাও কম সমৃদ্ধ নয়! বিভিন্ন ধরনের প্রায় ৫ হাজার বোতল ওয়াইন আছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কাছে! সব চেখে দেখার সময় নেই বলেই কি না তুলে দিচ্ছেন নিলামে। এর মধ্যে কিছু নাকি একেবারেই বিরল আর পুরোনো। প্রথম দফায় নিলাম হবে হংকংয়ে, পরে লন্ডনে। এই দুই দফায় যাঁরা কিনতে পারবেন না, তাঁরা পরে কেনার সুযোগ পাচ্ছেন অনলাইনেও। একে তো ফার্গুসনের সংগ্রহ, তার ওপর বিরল ওয়াইন। সুরাপায়ীরা যে হামলে পড়বেন নিলামে, তাতে আর সন্দেহ কী! এএফপি।