ফার্গুসনের পাশে মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে নেওয়ার পাশাপাশি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন মরিনহো। সপ্তমবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেকে বসিয়েছেন ম্যানচেস্টার কোচ ফার্গুসনের নামের পাশে। গতকাল গ্যালাতেসারেকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে রিয়াল তার দশম শিরোপার আরও কাছাকাছি চলে গেছে। আর এই শিরোপা জিতলে মরিনহো হবেন ভিন্ন তিনটি দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা একমাত্র কোচ।মরিনহো তাঁর চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করেন ২০০১-০২ মৌসুমে পের্তোর হয়ে। ২০০৩-০৪ মৌসুমে পের্তোকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়ে পারি জমান চেলসিতে। চেলসিকে ২০০৫ ও ২০০৭ মৌসুমে শেষ চারে নিয়ে গেলেও শিরোপা জেতাতে ব্যর্থ হন।মাঝে এক মৌসুম কোচিং থেকে দূরে থেকে ২০০৮ সালে তিনি আবার ইন্টার মিলানে যোগ দেন। প্রথম মৌসুমে সিরি আর শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে ম্যানচেস্টারের কাছে হেরে বিদায় নেয় ইন্টার। ২০০৯-১০ মৌসুমে মরিনহোর অধীনে চ্যাম্পিয়নস লিগের শিরোপার সঙ্গে ট্রেবল জেতে ইন্টার মিলান। এটা ছিল মরিনহোর চতুর্থবার শেষ চারে খেলার সঙ্গে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। আর শেষ তিন মৌসুম রিয়ালের হয়ে শেষ চারে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে তিনি নাম লেখালেন ম্যানচেস্টার বস ফার্গুসনের পাশে।ফার্গুসন ম্যানচেস্টারে তাঁর ২৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দুবার চ্যাম্পিয়নস লিগ শিরোপার সঙ্গে দুবার ফাইনালসহ তিনবার সেমিফাইনাল খেলেন। দুবারই ফাইনালে তাঁর দল বার্সেলোনার কাছে হেরে বিদায় নেয়।এখন দেখার বিষয়, ফার্গুসন থেকে ২০ বছরের ছোট মরিনহো তাঁর কোচিং ক্যারিয়ার আরও কত দূরে নিয়ে যেতে পারেন।