ফার্গুসনের রুনি-মরিনহো চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর মাঝে টাইগার উডস বলেছিলেন, সকালে জগিং করতে বেরোলেও তাঁকে ক্যামেরা অনুসরণ করে। ওয়েইন রুনির অবস্থাও সুবিধার নয়। দিনে-রাতে সব সময়ই বেচারার পিছু লেগে থাকে একাধিক ক্যামেরা। একে তো বড় তারকা, তা আবার ব্রিটিশ সংবাদমাধ্যম; এ নিয়ে অভিযোগ করে লাভ কী!রুনি অভিযোগ করছেনও না। তবে তাঁর এই দুঃখ বোঝেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তাঁর শিষ্যটিকে যে সব সময় ক্যামেরা অনুসরণ করে বেড়ায়, এ জন্য বড় ফার্গি খুব মনঃকষ্টে আছেন। লা গাজেত্তা দেলো স্পোর্তকে ফার্গুসন বলেছেন, রুনি বুঝতে পারছে তারকাখ্যাতির জ্বালা, ‘ছেলেটা এখন বোধহয় শেষ পর্যন্ত বুঝতে পারছে ওর ওপর কতটা মনোযোগ থাকছে। আমার মনে হয়, ও ঘাড় ঘোরালেও ক্যামেরা ওকে খোঁজে। কিন্তু এটা ছাড়াই নিজের খেলাটা উপভোগ করতে চায়। ও চায় একটু স্বাধীনভাবে খেলতে। কিন্তু ট্যাবলয়েডগুলো এভাবে অবরুদ্ধ করে রাখলে যে কারোরই শেষ হয়ে যাওয়ার কথা।’নিজের দলের তারকা রুনিকে নিয়ে ফার্গুসনের মাথাব্যথার কারণ বোঝা যায়। কিন্তু বিদগ্ধ এই কোচের মাথাটা একটু ব্যথা করছে হোসে মরিনহোর জন্যও! একসময় যে মরিনহোর সঙ্গে ফার্গুসনের কথার লড়াই ছিল নিত্যদিনের খবর, সেই পর্তুগিজ কোচ এখন ইতালি ঘুরে স্পেনে। কিন্তু ফার্গুসন এখনো মরিনহোর ভালোই খোঁজখবর রাখেন।তাঁর বিশ্লেষণ বলছে, শিরোপা-খরা কাটাতে মরিয়া রিয়াল মাদ্রিদ মরিনহোকে নিয়ে ভালোই করেছে। কিন্তু মরিনহোর জন্য কাজটা খুব কঠিন মনে হচ্ছে তাঁর কাছে। কারণ রিয়াল দলটাই খানিকটা ‘সার্কাস’-এর মতো, ‘হোসের অধীনে রিয়াল ভালো করবে, এ আশা করতেই পারেন। কিন্তু রিয়াল মাদ্রিদের চাকরিটা খুব চ্যালেঞ্জিং। আমি হোসের সঙ্গে বার দুয়েক কথাও বলেছি। ও তো স্বাভাবিক একটা দল সামলাচ্ছে না। রিয়াল কখনো একটা সার্কাসের দল। কখনো দুর্দান্ত একটা দল, যারা অসাধারণ নৈপুণ্য উপহার দিতে পারে, অসাধারণ কিছু খেলোয়াড় আছে দলে। কোচিং করানোর জন্য কঠিন একটা দল।’ ওয়েবসাইট।