ফার্ডিনান্ড ও দৌড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ফুটবল-সম্পর্কিত কোনো বিষয়ে বাজি হবে না, এমনকি কখনো হয়? যেকোনো টুর্নামেন্টে ইংল্যান্ড থাকা মানেই উইলিয়াম হিল, প্যাডি পাওয়ারের মতো প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দরে বাজি হাঁকানো। যদিও বাজির দরে এগিয়ে থাকাটা মাঠের ফুটবলে অনূদিত হয় কদাচিৎ। শিরোপার আশা জাগিয়েও গ্রুপ পর্বে, বড়জোর শেষ ষোলোতেই বিদায় নেয় ইংল্যান্ড। পরপরই নিষ্ক্রান্ত হতে হয় কোচকে। এই ইউরোতেও ব্যতিক্রম হয়নি। ইংল্যান্ড বাদ শেষ ষোলোতে, বরখাস্ত কোচ রয় হজসন। এখন ইংল্যান্ডের নতুন কোচ কে হবেন, সেটি নিয়েও শুরু হয়েছে বাজি। ইয়ুর্গেন ক্লিন্সমানের আছেন দৌড়ে, তবে বাজির দরে এগিয়ে সান্ডারল্যান্ড কোচ স্যাম অ্যালারডাইস। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডও নেমেছেন দৌড়ে। যদিও কোচিংয়ের অভিজ্ঞতা তাঁর শূন্য। দেখা যাক, তাঁকে নিয়ে বাজি ধরে শেষ পর্যন্ত কেউ জিততে পারেন কি না! গোলডটকম।