ফাস্ট বোলার খুঁজছে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে কখনো কখনো চার স্পিনার-এক পেসার নিয়েও খেলা গেছে। টেস্ট ক্রিকেটে সেটা সম্ভব নয়। প্রায় ছয় বছর পর টেস্টে ফেরার উপলক্ষ বলে তাই দলে আরও বেশি পেসার চাইছেন জিম্বাবুয়ে কোচ অ্যালান বুচার। সেজন্য ১৪ জন ফাস্ট বোলারকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন জিম্বাবুয়ের ইংলিশ কোচ।‘আমরা ১৪ জন ফাস্ট বোলারকে নিয়ে কাজ করছি। আশা করি, তাদের টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করে তোলা যাবে’—জিম্বাবুয়ের দি ইনডিপেনডেন্ট পত্রিকাকে বলেছেন বুচার। বাংলাদেশ জিম্বাবুয়ে যাবে আগামী ২৮ জুলাই। হারারেতে প্রথম টেস্ট শুরু ৪ আগস্ট থেকে। এর আগে জিম্বাবুয়ে দল দুটি চারদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। সঙ্গে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে নিয়ে খেলবে একটি তিন জাতি ওয়ানডে সিরিজও।বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি হিসেবে কোচ অবশ্য গুরুত্ব দিচ্ছেন চারদিনের ম্যাচ দুটিকেই, ‘ওই দুটি ম্যাচ জিততে পারলে বলা যাবে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য ভালোভাবে প্রস্তুত। “এ” দলের পরিচয়ে হলেও অস্ট্রেলিয়া খুব ভালো একটা দলই নির্বাচন করেছে। এ রকম একটা দলের বিপক্ষে জিততে পারলে আমি নিশ্চিত আমরা বাংলাদেশকেও হারাতে পারব।’ক্রিস্টোফার পোফু, সিঙ্গি মাসাকাদজা আর রেইনসফোর্ড—এই তিনজনই এখন জিম্বাবুয়ের সিনিয়র ফাস্ট বোলার। তবে এক বছর ধরে দলে অনিয়মিত থাকায় তাঁদের জায়গায় এখন অনেক উঠতি মুখ। তাঁদের কাউকে কাউকে জিম্বাবুয়ের ভবিষ্যৎ টেস্ট পরিকল্পনায় গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। তাঁদের মধ্যে আছেন জিম্বাবুয়ের হয়ে এরই মধ্যে একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলা ২০ বছর বয়সী টেন্ডাই ছাতারা। আছেন অলরাউন্ডার কিগান মেথ। ছাতারার মতো গতি না থাকলেও মেথের বলে কাজ আছে। এ ছাড়া যাঁকে জিম্বাবুয়ের দ্রুততম বোলারদেরই একজন ধরা হয়, সেই ইয়ান নিকোলসনের সঙ্গে জাবুলো কুবে কিংবা কাইল জারভিসকে প্রতিশ্রুতিশীল পেসার হিসেবে গণ্য করা হচ্ছে।২০০৫ সালের সেপ্টেম্বরে হারারেতে ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসিত আফ্রিকার এই দেশটি। ওয়েবসাইট।