ফাস্ট বোলারদের নিয়ে চিন্তিত ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে একটানা বোলিং করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও একটানা বোলিং করে গেছেন পাকিস্তানের ফাস্ট বোলাররা। সফলও হয়েছেন তাঁরা, বিশেষ করে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। তবে পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুসের আশঙ্কা, বাড়তি পরিশ্রমের ফলে ইনজুরিতে পড়তে পারেন ফাস্ট বোলাররা।অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আমির ও আসিফ একত্রে ২২টি উইকেট শিকার করেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও তাঁদের আধিপত্য। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সব কটি উইকেটই শিকার করেছেন ফাস্ট বোলাররা। আসিফ পাঁচটি, আমির তিনটি ও উমর গুল একটি উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে উমর গুল নিয়েছেন তিনটি উইকেট। আমির ও আসিফ শিকার করেছেন একটি করে উইকেট। দুর্দান্ত বোলিং করলেও পেসারদের একটু ক্লান্তই মনে হচ্ছে।ফাস্ট বোলারদের ক্লান্তির বিষয়টি স্বীকার করে নিয়ে ওয়াকার ইউনুস ক্রিকইনফোকে বলছেন, ‘ফাস্ট বোলাররা সত্যিই ক্লান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই বোলাররা অনেক বেশি পরিশ্রম করেছে। কেউ ইনজুরিতে পড়ুক চাই না আমরা। এ তিনজন আমাদের সেরা বোলার।’