ফাহাদ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডান আন্তর্জাতিক স্কুল দাবায় উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান মডেল স্কুলের মোহাম্মদ ফাহাদ রহমান। ছয় খেলায় সে পেয়েছে সাড়ে পাঁচ পয়েন্ট। ষষ্ঠ-দশম শ্রেণীর ছাত্রীদের বিভাগে শহীদ রামেশ্বর বালিকা বিদ্যালয়ের অর্পিতা মুখার্জি, ছাত্রদের পঞ্চম-সপ্তম শ্রেণীর গ্রুপে কলকাতা বয়েজ স্কুলের সায়ন্তন মুখার্জি, ছাত্রীদের তৃতীয়-পঞ্চম শ্রেণীর গ্রুপে আইডিয়াল প্রাইমারি স্কুলের জান্নাতুল ফেরদৌস, ছাত্রদের তৃতীয়-চতুর্থ শ্রেণীর গ্রুপে খুলশী চাইল্ড গ্রামার স্কুলের আবদুল্লাহ আল সাহরান সৈকত চ্যাম্পিয়ন, কেজি-দ্বিতীয় শ্রেণীর গ্রুপে সেন্ট জুডস স্কুলের তাহসিন তাজওয়ার জিয়া চ্যাম্পিয়ন হয়েছে।