ফাহাদ জিতলেও হেরেছে সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান জিতলেও হেরেছে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ। শ্রীলঙ্কার হিক্কডুয়ায় অনূর্ধ্ব-১৮ বিভাগে কাল কাজাকিস্তানের সুদিকভ ইলিয়াসের কাছে সাইফ হেরে যায় কালো নিয়ে। তবে অনূর্ধ্ব-১০ বিভাগে ফাহাদ কালো নিয়ে ইরানের তুফানি কোরাসকে হারিয়েছে। পঞ্চম রাউন্ড শেষে সাইফ ৩ পয়েন্ট নিয়ে নবম ও ফাহাদ ৩.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।