ফাহাদকে আইপ্যাড দিল ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান স্কুল দাবার অনূর্ধ্ব-৯ বিভাগে চ্যাম্পিয়ন ফাহাদ রহমানকে আইপ্যাড দিয়েছে ইলেকট্রনিকসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়ালটন। মতিঝিলে ওয়ালটনের কার্যালয়ে তার হাতে অ্যাপলের ৩২ গিগাবাইটের আইপ্যাড তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গত ২৭ ডিসেম্বর প্রথম আলোয় ফাহাদের একটি সাক্ষাৎকার ছাপা হয়। তাতে একটি আইপ্যাড পাওয়ার আকাঙ্ক্ষা জানায় এই খুদে দাবাড়ু। ওই সাক্ষাৎকারের পরই ওয়ালটন তাকে আইপ্যাড দেওয়ার ঘোষণা দেয়। ফাহাদের হাতে সেই আইপ্যাড তুলে দিয়ে ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, ‘প্রতিভাবান একটি ছেলেকে তার চাহিদামতো একটি আইপ্যাড তুলে দিতে পেরেছি বলে খুব ভালো লাগছে। আমাদের প্রত্যাশা, এটা কাজে লাগিয়ে ভবিষ্যতে ও দেশের মুখ উজ্জ্বল করবে।’ প্রথম আলোকেও ধন্যবাদ জানান হাকিম, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোকে। কারণ, খবরটি প্রথম তুলে ধরে প্রথম আলোই।’ একই অনুষ্ঠানে ওয়ালটন মহিলা ফুটবলার ফারহানা খাতুনকেও আর্থিক সহায়তা দেয় তাঁর চিকিৎসার জন্য।