ফাহাদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে অনূর্ধ্ব-১৩ আন্তর্জাতিক দাবায় ফিদে মাস্টার ফাহাদ রহমান সাত ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছে। ১২ জনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছে সে। কাল সপ্তম রাউন্ডে ফাহাদ হারিয়েছে ভারতের আরিয়ান রঞ্জনকে। একই শহরে মুম্বাই আন্তর্জাতিক দাবায় (ওপেন) ছয় রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট চার। ষষ্ঠ রাউন্ডে সে ভারতের সিদ্ধার্থ সাব হরিশংকরের বিপক্ষে জিতেছে।