ফাহাদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে অনুষ্ঠানরত বিশ্ব যুব দাবায় জয়ে ফিরেছে বাংলাদেশের দাবাড়ু ফাহাদ রহমান। অনূর্ধ্ব-১০ গ্রুপের পঞ্চম রাউন্ডে ফাহাদ হারিয়েছে ফ্রান্সের ম্যাসি জাওয়াদকে। ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ২০০ দাবাড়ুর মধ্যে ২১তম স্থানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। ষষ্ঠ রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ভিয়েতনামের ক্যান্ডিডেট মাস্টার এনগো ডুক ট্রি।