ফাহাদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে গতকাল শুরু হওয়া ১৪তম দিল্লি ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেয়েছে ফাহাদ রহমান। বাংলাদেশের এই খুদে ফিদে মাস্টার হারিয়েছে ভারতের রিতাব্রত গাঙ্গুলীকে। রিতাব্রতের রেটিং ফাহাদের চেয়ে কম। টুর্নামেন্টে ১৩টি দেশের ২১ জন করে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টারসহ অংশ নিচ্ছেন ১৯৭ দাবাড়ু। বাংলাদেশ থেকে খেলছে শুধু ফাহাদই।