ফাহাদের সোনা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিয়ান অনূর্ধ্ব-১০ দাবায় সোনা জিতেছে বাংলাদেশের ফাহাদ রহমান। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নয় খেলায় তার অর্জন ৭ দশমিক ৫ পয়েন্ট।এই টুর্নামেন্টেরই র্যাপিড দাবায় কয়েক দিন আগে ব্রোঞ্জ জিতেছিল ফাহাদ। গত ডিসেম্বর মাসে দিল্লিতে এশিয়ান স্কুল দাবায় সোনা জিতেছিল বাংলাদেশের সম্ভাবনাময় এই দাবাড়ু।