ফায়ার সার্ভিস আবারও চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিভাগে রানার্সআপ হয়েছিল ২০১২ সালে। প্রথম বিভাগে এসে চ্যাম্পিয়ন হয়েই পরের বছর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কিন্তু গত বছর সেখান থেকে অবনমিত হওয়ায় এবার তাদের খেলতে হয় প্রথম বিভাগেই। কাল শেষ হওয়া প্রথম বিভাগ দাবায় চ্যাম্পিয়ন হয়েই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফিরছে প্রিমিয়ার লিগে। ৯ খেলায় ৭টিতে জয়, ১টি ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল সেবা সংস্থার দলটি।
সমান খেলায় ৬ জয়, ১ ড্র ও ১ হারে ১৩ পয়েন্ট করে পেয়েছে মীর চেস ক্লাব, বশির মেমোরিয়াল এবং অ্যাকসেস ক্লাব। তবে টাইব্রেকিংয়ে রানার্সআপ হয়েছে মীর চেস ক্লাব। আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন ফায়ার সার্ভিস ও রানার্সআপ মীর চেস ক্লাব।
এবার প্রথম বিভাগ দাবায় অংশ নেওয়া ১০টি দলের মধ্যে ঢাকার বাইরের একমাত্র দল বশির মেমোরিয়াল চেস ক্লাব। যশোরে দাবার টুর্নামেন্ট কম, কোচিং নেই, পৃষ্ঠপোষকতা নেই। এত প্রতিকূলতার মধ্যেও তৃতীয় হয়েছে দলটি।