ফিওরেন্টিনাকে বায়ার্নের সমীহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমরা যদি ফিওরেন্টিনাকে তুচ্ছজ্ঞান না করি এবং লিগে ওদের অবস্থান নিয়ে অন্ধ হয়ে না থাকি তাহলে কোয়ার্টার ফাইনালে যেতে পারব। বাইরে থেকে অনেক সময়ই আপনি ফেবারিট মনে করবেন। কিন্তু এটা আসলে সব নয়। পোর্তো চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিক এবং ম্যাচটা কঠিনই হবে।ওপরের কথাটি কার্ল হেইঞ্জ রুমেনিগের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তাদের আজকের প্রতিপক্ষ ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে জয়ের মন্ত্র দিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখ সভাপতি। পরের কথাটি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের। প্রতিপক্ষ পোর্তোকে হেলাফেলা না করার পরামর্শ তাঁর কণ্ঠে। সত্যি বলতে কি, বায়ার্ন সভাপতি রুমেনিগে এবং আর্সেনাল কোচ ওয়েঙ্গার ঠিক জায়গাই ধরেছেন। কাগজে-কলমের হিসেবে আজকের ম্যাচ দুটিতে ফেবারিট বায়ার্ন আর আর্সেনালই। তবে চ্যাম্পিয়নস লিগের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বিবেচনা করলে বায়ার্নের প্রতিপক্ষ ফিওরেন্টিনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তেমনি চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল-পোর্তোর সাফল্যের তুলনা করলে পোর্তোকেই রাখতে হবে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগে সফল ক্লাবের তালিকায় রিয়াল মাদ্রিদ, এসি মিলান আর লিভারপুলের পরই বায়ার্ন। চারবার ইউরোপ-সেরার মুকুট পরেছে তারা। এবারের লিগেও ভালো অবস্থানে জার্মানির এই ক্লাবটি। গোল ব্যবধানে পিছিয়ে থেকে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে তারা। অন্যদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে খুব বাজে অবস্থা ফিওরেন্টিনার। পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে যাওয়া দলটি সর্বশেষ ৫ ম্যাচে কোনো জয় দেখেনি। তবে চ্যাম্পিয়নস লিগে ঠিক এর বিপরীত। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এটা হিসেবে নিয়েই খেলোয়াড়দের প্রতি ওই হুঁশিয়ারি রুমেনিগের।ইতিহাস, ঐতিহ্য এবং দুই দলের খেলোয়াড় তালিকার দিকে তাকালে আর্সেনাল-পোর্তো ম্যাচে এগিয়ে রাখতে হবে আর্সেনালকেই। তবে শুধু চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যানে চোখ রাখলে পোর্তোকেও অবজ্ঞা করা যাবে না। চ্যাম্পিয়ন হয়েছে তারা দুবার। বর্তমান সময়টাও ভালোই যাচ্ছে পোর্তোর। পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে তারা। আর্সেনালের উল্টো অবস্থা। চ্যাম্পিয়ন লিগে ওয়েঙ্গারের সেরা সাফল্য ২০০৫-০৬ মৌসুমে রানার্সআপ হওয়া। লিগেও সময়টা ভালো যাচ্ছে না। পর পর দুটি বড় ম্যাচে হেরে আত্মবিশ্বাসে চিড় ধরেছে ‘গানার’দের। এএফপি।