ফিকার জরিপ
শতভাগ ক্রিকেটারই বললেন, ম্যাচ পাতানোর প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে সেটা আইসিসিকে জানিয়ে দেবেন। আর ৭৭ শতাংশ ক্রিকেটার মনে করেন, স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারের শাস্তি লঘু হয়ে গেছে।৪৫ জন আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে পরিচালিত ফিকার (আন্তর্জাতিক ক্রিকেটারদের সংস্থা) এক জরিপে জানা গেছে এসব তথ্য। ৬৯ শতাংশ ক্রিকেটারের বিশ্বাস, আইসিসি পরিচালিত হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের ইশারায়। বাকিরা যে এ ব্যাপারে দ্বিমত করেছেন, তা নয়। তাঁরা বলেছেন, ‘জানি না।’আইসিসির প্রতি খেলোয়াড়দের অনাস্থাটা বোঝা যাচ্ছে জরিপের আরেকটি অংশেও। মাত্র ৬ শতাংশ খেলোয়াড়ের মতে, আইসিসির শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তগুলো ক্রিকেটের স্বার্থ দেখে নেওয়া হয়। ৪৯ শতাংশের বিশ্বাস, এসব সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। বাকিরা এ ব্যাপারে ‘অনিশ্চিত’।৯৪ শতাংশ ক্রিকেটার মনে করেন, আইপিএলের উচ্চ পারিশ্রমিক উঠতি ক্রিকেটারদের টি-টোয়েন্টিমুখী করে তুলবে। প্রায় এক-তৃতীয়াংশ ক্রিকেটার শুধু আইপিএল খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অকালে অবসর নিতে রাজি। এএফপি, ওয়েবসাইট।