ফিকার বক্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি যেখানে নিজের কর্মকর্তাদের পাঠাতে ভরসা পাচ্ছে না, সেখানে কীভাবে একটা জাতীয় দলকে পাঠানোর পরিকল্পনা করা হয়? বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেটি বাতিলের দাবি জানিয়েছে ফিকা। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠনের এই বক্তব্য স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি পাকিস্তান। তারা বলছে, ফিকার এই দৃষ্টিভঙ্গি খুবই ‘কঠোর’।‘হাজার হাজার মাইল দূরে বসে থাকা ফিকার দৃষ্টিভঙ্গি খুবই কঠোর। ফিফাকে যে আমরা কোনো পর্যায়েই স্বীকৃতি দিচ্ছি না, এটি তার অন্যতম কারণ। তারা যেসব দেশকে প্রতিনিধিত্ব করে, শুধু সেসব দেশের বিষয় নিয়েই নাক গলাক’—বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সুবহান আহমেদ।২০০৮ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর বর্বর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। বাংলাদেশের সফর দিয়েই আবারও দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামালও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। কদিন আগে পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা দেখেও এসেছেন তিনি। যদিও কামালের এই আগ্রহের পেছনে আইসিসি প্রধানের পদ পাওয়ার কিছু হিসাব-নিকাশ আছে।টেস্টে দুই পাশেই এবং ওয়ানডেতে একপাশে নিরপেক্ষ আম্পায়ার রাখার নীতি আছে। কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফরে যাতে পাকিস্তানের আম্পায়ার দিয়েই কাজ চালানো যায়, এ কারণে নীতিমালা সংশোধনের পরিকল্পনাও নিয়েছে আইসিসি। স্বাভাবিকভাবেই ফিকার কাছে মনে হয়েছে, আইসিসি এ ক্ষেত্রে দ্বিমুখী নীতি নিয়েছে। তাদের উচিত ছিল সফরটাকেই বাতিল করার উদ্যোগ নেওয়া। যদিও দ্বিপাক্ষিক সিরিজগুলো দুই দেশের বোর্ডের সমঝোতার ভিত্তিতেই হয়।সুবহান আরও বলছেন, আইসিসি নিরপেক্ষ আম্পায়ার না পাঠালেও সমস্যা নেই, ‘প্রস্তাবিত সিরিজটিতে নিরপেক্ষ আম্পায়ার না থাকলেও সিরিজটি রেকর্ড বইয়ে অফিশিয়াল সিরিজের মর্যাদাই পাবে। ফলে এটি আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা আসলে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে দেখিয়ে দিতে চাই, নিরাপদে সেটি আয়োজনের সামর্থ্য আমাদের আছে। পাকিস্তানের ব্যাপারে দৃষ্টিভঙ্গিও পাল্টাতে এটি সাহায্য করবে। বাংলাদেশের সিরিজটি হবে মাইলফলক এবং এই সিরিজ অবশ্যই সফল হবে।’ ওয়েবসাইট।