ফিক্সিং তদন্ত কমিটিতে শাস্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সঞ্জয় প্যাটেল চেয়েছিলেন নামগুলো গোপন রাখতে। তবে কার্যনির্বাহী কমিটির সভায় থাকা অন্য অনেকের কাছ থেকে নামগুলো ঠিকই বের করে ফেলেছেন সংবাদকর্মীরা। আইপিএল দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের এই কমিটিতে আছেন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী, সিবিআইয়ের সাবেক প্রধান আর কে রাঘবন ও কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি জে এন প্যাটেল। আগামীকাল সুপ্রিম কোর্টে নামগুলো প্রস্তাব করবে বিসিসিআই। ১৬ এপ্রিল আইপিএল দুর্নীতি স্বচ্ছ ও স্বাধীন তদন্তে বিসিসিআইকে ব্যবস্থা নিতে বলেছিলেন সুপ্রিম কোর্ট। ওয়েবসাইট।