ফিক্সিং ‘বোমায়’ সমর্থন লতিফের
হাশান তিলকরত্নের ফিক্সিং ‘বোমায়’ নতুন মাত্রা যোগ করলেন রশিদ লতিফ। শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেছেন, ম্যাচ পাতানো নিয়ে অনেক কিছুই জানেন তিলকরত্নে। তিনি সব কিছু খুলে বললে অনেক সাবেক ক্রিকেটারের নাম বেরিয়ে আসবে।‘আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি। ১৯৯৩-৯৪ মৌসুমে ফিক্সিং নিয়ে তিনি আমার সঙ্গে কথা বলেছেন। উপমহাদেশের ক্রিকেটারদের তাঁর চেয়ে বেশি কেউ চেনে না। তিনি যদি সব কিছু ফাঁস করে দেন তাহলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনেক সাবেক ক্রিকেটারের নাম বেরিয়ে আসবে’—আজ রোববার এক সাক্ষাত্কারে বলেছেন লতিফ।রশিদ লতিফ আরও বলেন, ‘আমি যত দূর জানি, হাশান তাঁর প্রতিশ্রুতি রাখেন। আর এটা হলে উপমহাদেশের অনেক ক্রিকেটারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে।’গত পরশু ডেইলি মিররকে দেওয়া সাক্ষাত্কারে তিলকরত্নে অভিযোগ করেন, শ্রীলঙ্কান ক্রিকেট পরিমণ্ডলে ম্যাচ পাতানো ঘটনা বেশ ভালোভাবেই খুঁটি গেড়ে বসেছে। আর এটা ঘটছে সেই ১৯৯২ সাল থেকেই। ওয়েবসাইট।