ফিগোর কাছে যে বিতর্ক অর্থহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা? এ নিয়ে কয়েক বছর ধরেই চায়ের কাপে ঝড়। কিন্তু নিজে তো এই বিতর্কে জড়াতে রাজি ননই, এর কোনো মানেই খুঁজে পান না লুইস ফিগো। সাবেক এই পতুর্গিজ তারকা বরং বললেন, ‘ওদের (রোনালদো ও মেসি) তুলনা করতে যাওয়াটাই ঠিক নয়।’মেসি-রোনালদো পুরোনো বিতর্কে নতুন করে ঘি ঢেলেছে মেসির সাম্প্রতিক কীর্তি। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বাতে বরিসভের বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের জয়ে দুই গোল করেছেন। এটি তাঁকে নিয়ে গেছে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যাডিসলাও কুবালার পাশে। তাঁর সামনে এখন শুধু সিজার রদ্রিগেজ। আর ৪২টি গোল হলেই রদ্রিগেজকে টপকে মেসি হয়ে যাবেন বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।আর মেসি-রোনালদো কে সেরা—প্রশ্নটা ফিগোর কাছে রাখা হয়েছিল, কারণ মেসির বার্সেলোনা, রোনালদোর রিয়াল—দুই দলেই খেলেছেন তিনি। নিজেও একবার করে জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার ও ব্যালন ডি’অর।নিজের সাবেক দুই ক্লাবের দুই মহাতারকাকে নিয়ে ওঠা বিতর্ক ইন্টার মিলানের শুভেচ্ছাদূত ফিগো কোর্টের বাইরে ঠেলে দিয়েছেন সযত্নে, ‘ওরা যখন খেলে, আমি ওদের দুজনের খেলা দেখতেই পছন্দ করি। কেন বলতে যাব, কে সেরা? এটা ঠিক তেমন, যখন আপনি কিছু খান। কেন নির্দিষ্ট একটা খাবার পছন্দ করবেন, যখন আপনি দুটোই চোখে দেখতে পারছেন? (ক্রিস্টিয়ানো) রোনালদো এবং মেসি, ওরা দুজনেই ভিন্ন ধাঁচের খেলোয়াড়। তাদের ব্যক্তিত্বও আলাদা।’শুধু মেসি-রোনালদো বিতর্ক নয়, ফিগো উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের টেকনিক্যাল স্টাফ হিসেবে বার্নাব্যুতে ফেরার গুঞ্জনটিও। ওয়েবসাইট।