ফিগোর রোনালদো-প্রশস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমেও লিওনেল মেসির নামের মেঘের আড়ালে ঢাকা পড়েছেন। তবে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এবারও আপন আলোয় উজ্জ্বল। ৩৭টি লিগ ম্যাচে ৪৫ গোল করা রিয়াল মাদ্রিদের তারকার সামনে কাল একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে। মায়োর্কার বিপক্ষে গোল করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে লিগের ১৯ প্রতিপক্ষের সবার বিপক্ষেই গোল করার কীর্তি গড়বেন পর্তুগিজ উইঙ্গার। রিয়ালের জার্সি গায়ে ১৪৩ ম্যাচে ১৪৫ গোল করা রোনালদোর ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করলেন পর্তুগালেরই সাবেক তারকা লুইস ফিগো। রিয়াল ও বার্সেলোনা—দুই দলেরই হয়ে খেলা ফিগোর ভবিষ্যদ্বাণী, রোনালদো রেকর্ড ভাঙবেন আরও অনেক।গত মৌসুমে লা লিগায় গড়া ৪০ গোলের রেকর্ডটা এবার নিজেই ভেঙেছেন রোনালদো। ফিগো সেটা মনে করিয়ে দিয়ে বলছেন, ‘ও প্রতিবছরই সেরা মানের খেলাটাই খেলে। প্রতিবছরই সে দেখিয়ে দেয় নিজের আসল জাত। নিজের রেকর্ড ও নিজেই ভাঙে। ওর পরিসংখ্যান সত্যিই বিস্ময়কর; মনে হয়, অবাস্তব কিছু। ও তার পাশে একটা দুর্দান্ত দলকেও পেয়েছে, যে দল তাকে সাহায্য করছে এই পারফরম্যান্স করে দেখাতে। ওর যে প্রতিভা, আমার বিশ্বাস, সামনে ও আরও রেকর্ড ভাঙবে।’ ওয়েবসাইট।