ফিগোর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনার পথেই হাঁটছেন লুইস ফিগো! আর্জেন্টাইন কিংবদন্তি নাপোলি ছেড়েছেন ২১ বছর আগে। কিন্তু এখনো ইতালিয়ান আয়কর দপ্তরের জাল থেকে মুক্ত নন। ভয়ে ম্যারাডোনা ইতালিমুখো হন না। শেষ চেষ্টায় ব্যর্থ ফিগো এখন কর পরিশোধ করলে হয়তো বাঁচবেন, নতুবা ম্যারাডোনার অবস্থা হবে! ১০ বছর খেলেছেন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদে। বার্সেলোনায় খেলার সময় তাঁর তিন বছরের আয়কর বকেয়া। প্রথম রায় বিরুদ্ধে যাওয়ায় পর্তুগিজ তারকা সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন। পরশু সর্বোচ্চ আদালত আবেদন প্রত্যাখ্যান করে কর পরিশোধের নির্দেশ দিয়েছেন। অঙ্কটার দিকে তাকান, দুই কোটি ৪৫ লাখ ইউরো! এএফপি।