ফিজি ফ্রেন্ডশিপ স্কুল রাগবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল থেকে পল্টন মাঠে শুরু হচ্ছে ফিজি ফ্রেন্ডশিপ কাপ স্কুল রাগবি। ফিজির সহযোগিতায় ১৬ দলের চার দিনের এ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে রাগবির আরও পরিচিতি বাড়বে বলে কাল সংবাদ সম্মেলনে আশাবাদ জানালেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। বাংলাদেশে ফিজির রাষ্ট্রদূত সিমাব রশিদ এটিকে দেখছেন বাংলাদেশে রাগবি উন্নয়নে প্রথম ধাপ হিসেবে।