ফিজিতে বাদ পড়লেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রতীরের গলফ কোর্সে বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জটা উতরাতে না পেরে বাদই পড়লেন সিদ্দিকুর রহমান। ফিজি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে কাট পাননি এই গলফার। প্রথম রাউন্ডের বাজে পারফরম্যান্স কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে পারেননি। পরশু প্রথম রাউন্ডের শুরুটাই হয়েছিল ডাবল বগি দিয়ে। সারা দিনে আরও পাঁচটি বগি করেন। সব মিলিয়ে প্রথম রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলেছিলেন। কাল দ্বিতীয় রাউন্ডে পারের সমান খেললেও শেষরক্ষা হয়নি। একটা বার্ডি ও একটা বগি করেন কাল। দুই রাউন্ড মিলিয়ে পাঁচ শট বেশি খেলা সিদ্দিকুর হয়েছেন ৮৮তম। পারের চেয়ে ৭ শট কম খেলে চারজনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল পার্স।