ফিঞ্চের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জো রুটের টানা পাঁচ বলে তিন ছক্কা ও দুই চারে রান হয়ে গেল ৩৬ বলে ৯১। রিচার্ড লেভির ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়া তখন মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু তিন অঙ্ক ছুঁতে অ্যারন ফিঞ্চের লেগে গেল আরও ১১ বল। অক্ষত থাকল লেভির রেকর্ড, তবে ম্যাককালামকে (১২৩) ছাড়িয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ঠিকই গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১৯৯। ১১ ছক্কা ও ৯ চারে ৫৫ বলে ১২৯ রানে উইকেটে ছিলেন ফিঞ্চ। ওয়েবসাইট।