ফিদে রেটিং দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন ওপেন ফিদে রেটিং দাবার অষ্টম রাউন্ড শেষে শীর্ষে খোন্দকার আমিনুল ইসলাম ও আবদুল মোমিন। তাঁদের দুজনেরই সংগ্রহ ৭ পয়েন্ট। সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে মাহতাবউদ্দিন আহমেদ ও ফরহাদুর ইমাম। ৬ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে সোহেল চৌধুরী, গোলাম মোস্তফা, রেজাউল হক, আবদুল্লাহ আল সাইফ, এস এ এম নাসের ও মোল্লা ইশতিয়াক।