ফিদে রেটিং দাবায় চ্যাম্পিয়ন মোমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন ওপেন দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল মোমিন। ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়েছেন নেবুলা চেস ক্লাবের এই দাবাড়ু। সমান পয়েন্ট পেয়ে রানারআপ তিতাসের খোন্দকার আমিনুল ইসলাম। ৭ পয়েন্ট করে নিয়ে তৃতীয় থেকে সপ্তম হয়েছেন তিতাসের মাহতাবউদ্দিন, আইটু সফটের ফরহাদুর ইমাম, গোলাম মোস্তফা, ফিদে মাস্টার রেজাউল হক ও বসির মেমোরিয়াল আবদুল্লাহ আল সাইফ। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির ইভেন্টে অংশ নেন ১২৩ জন খেলোয়াড়।