ফিনা সাঁতারে অবনতি শিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় চলমান ১৩তম ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে টাইমিংয়ের অবনতি হয়েছে এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলার। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩৫.৩০ সেকেন্ড সাঁতরে হয়েছেন ৪৯তম। অথচ এই ইভেন্টে শিলার ক্যারিয়ার-সেরা টাইমিং ৩৪.৬৬ সেকেন্ড! একই অবস্থা আরেক সাঁতারু মাহফিজুর রহমান সাগরের। ৫০ মিটার ফ্রি-স্টাইলে সাগর হয়েছেন ৯২তম। তিনি সময় নেন ২৪.০৫ সেকেন্ড। এই ইভেন্টে সাগরের সেরা টাইমিং ছিল ২৩.৯২ সেকেন্ড। তবে কানাডায় এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া আরেক সাঁতারু জুয়েল আহমেদের টাইমিংয়ে উন্নতি হয়েছে। জুয়েল ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ২৭.২৫ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন ৫৮তম। এই ইভেন্টে জুয়েলের সেরা টাইমিং ছিল ২৮.৭৯ সেকেন্ড। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে জুয়েল সময় নেন ১:০০.৯৮ মিনিট, হয়েছেন ৬১তম। যেখানে তাঁর আগের সেরা টাইমিং ছিল ১:০২.৯৭ মিনিট।