ফিপপ্রো একাদশের তালিকায় নেইমার
কদিন আগে বছরের সেরা গোলের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। নেইমার আছেন ফিফপ্রো বিশ্ব একাদশের জন্য মনোনীত তালিকাতেও। শুধু ব্রাজিলের এই তরুণ প্রতিভাই নন, প্রাথমিকভাবে মনোনীত ৫৫ জন ফুটবলারের তালিকায় ১৪ জনই মনোনয়ন পেয়েছেন প্রথমবারের মতো। তাতে নেইমারের সঙ্গে আছেন আর্সেনালের ডাচ তারকা রবিন ফন পার্সি এবং নাপোলির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানিও।বিশ্বের ৫০ হাজার পেশাদার ফুটবলারের ভোটে মনোনীত হয়েছেন এই ৫৫ জন। তালিকায় স্প্যানিশ লিগের ফুটবলারদেরই জয়জয়কার। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোসহ প্রিমেরা লিগার খেলোয়াড় ২২ জন। গত গ্রীষ্মেই অবসর নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারসহ ১৩ জন ইংলিশ প্রিমিয়ার লিগের। ইতালিয়ান সিরি ‘আ’র ৯ জন, জার্মান বুন্দেসলিগার ৪ জন এবং রাশিয়ান প্রিমিয়ার লিগ ও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের একজন করে খেলোয়াড় আছেন তালিকায়।দেশ হিসেবে স্পেনের খেলোয়াড় সর্বোচ্চ ১২ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন ব্রাজিলের, ইংল্যান্ডের ৫ জন। আগামী ৯ জানুয়ারি, সুইজারল্যান্ডের জুরিখে ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানেই ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশ। ওয়েবসাইট।