ফিফটি ও পাঁচ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে ফিফটির পর বোলিংয়েও পাঁচ উইকেট। ২০০১ টেস্টে মাত্র ১৮০ বার দেখেছে ক্রিকেটবিশ্ব, যার শেষ দুটো আবার মাত্রই শেষ হওয়া ট্রেন্টব্রিজ টেস্টে। ইংল্যান্ডের স্টুয়াট ব্রড ও টিম ব্রেসনান দেখিয়েছেন এই কৃতিত্ব। প্রথম ইনিংসে ব্রড ও দ্বিতীয় ইনিংসে ব্রেসনান। এ নিয়ে এক ম্যাচে দুই খেলোয়াড়ের এই কীর্তি ১০ বার হলো। এর মধ্যে মাত্র দুবার দুজনই এক দলের ছিলেন। এবারের আগে ১৮৯৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জর্জ গ্রিফেন ও আলবার্ট ট্রট। দুই বছর আগে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রড আরও একবার পঞ্চাশের পিঠে পাঁচ উইকেট পেয়েছিলেন। তবে সবচেয়ে বেশি ১১ বার এই কৃতিত্ব দেখিয়েছেন ব্রডের স্বদেশি ইয়ান বোথাম। এরপর আছেন রিচার্ড হ্যাডলি (৬), ম্যালকম মার্শাল (৫), কপিল দেব (৪) এবং ক্রিস কেয়ার্নস (৪)। এ ছাড়া বাংলাদেশের সাকিব আল হাসানসহ মোট ১০ জনের তিনবার করে আছে এই কীর্তি।