ফিফা ছাড়লেন ওয়ার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপন তথ্য ফাঁস করে ফুটবল বিশ্বে ‘সুনামি’ আনতে চেয়েছিলেন জ্যাক ওয়ার্নার। কিন্তু সুনামিতে নিজেই যেন ভেসে গেলেন ফিফার সহসভাপতি! বিন হাম্মামের সঙ্গে ফিফা থেকে আগেই বহিষ্কৃত হয়েছিলেন। তদন্ত চলছিল তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ দেওয়ার অভিযোগের। আর এসব অভিযোগ থেকে মুক্তি পেতেই কিনা সোমবার পদত্যাগ করলেন ফুটবলের সব ধরনের পদ থেকে, যার মধ্যে আছে ফিফা সহসভাপতি ও কনক্যাকাফ অঞ্চলের সভাপতির পদটিও।নগদ ফলও পেয়েছেন। এরই মধ্যে ফিফা তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। যদিও ওয়ার্নারের দাবি, ফিফা, কনক্যাকাফ ও ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নকে (সিএফইউ) আরও ঝামেলার হাত থেকে বাঁচাতেই তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। রয়টার্স।