ফিফা-ব্যালন ডি’অরের তিন দাবিদার
লিওনেল মেসিগত মৌসুমের অবিশ্বাস্য ফর্ম এই পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে তাঁকে। ৫৫ ম্যাচে ৫৩ গোলই শুধু করেননি, বার্সার স্প্যানিশ লিগ আর চ্যাম্পিয়নস লিগ জয়েও রেখেছেন মুখ্য ভূমিকা। ২৪টি গোল-সহায়তাও আছে। গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানইউকে ম্যাচ থেকে ছিটকে দেন ৫৪ মিনিটে দুর্দান্ত এক গোল করে। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন।ক্রিস্টিয়ানো রোনালদোসবাই মেসিতে এমনই বুঁদ হয়ে আছে, গত মৌসুমটা যে রোনালদোরও অবিশ্বাস্য কেটেছে, সেটা অনেকেরই মনে থাকে না। ক্লাবের হয়ে মেসির সমান ৫৩টি গোল করেছেন, সেটিও এক ম্যাচ কম খেলে। এর মধ্যে আছে স্প্যানিশ লিগে রেকর্ড ৪০ গোলের কীর্তিও। কিন্তু তাঁর ব্যক্তিগত এই সাফল্য দলীয় সাফল্যে অনূদিত হয়নি। রিয়াল জিতেছে শুধু কোপা ডেল রে।জাভিকার্লোস পুয়োলের চোটের কারণে গত মৌসুমের একটা লম্বা সময় দলকে নেতৃত্ব দিয়েছেন। গত মৌসুমেই টানা তৃতীয় লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা। লিগে রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারানোর ম্যাচটিতে মাঝমাঠে ছিলেন দুর্দান্ত। একটি গোলও করেছেন। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগেও গুরুত্বপূর্ণ একটি গোল করেছেন। সব মিলিয়ে গত মৌসুমে গোল করিয়েছেন ১৪টি। তিনবার করে ফিফা বর্ষসেরা হয়েছেন মাত্র দুজন—জিনেদিন জিদান ও রোনালদো। তবে কেউ টানা তিনবার বর্ষসেরা হননি। যেটা হতে পারেন মেসি। তিনবার করে ব্যালন ডি’অর জিতেছেন তিনজন: ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন। এঁদের মধ্যে প্লাতিনি জিতেছেন টানা তিনবার। মেসি ছুঁতে পারেন সেই কীর্তি। সর্বাধিক আটবার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। ব্যালন ডি’অর সর্বাধিক সাতবার জিতেছেন জার্মান ও ডাচরা। সবচেয়ে বেশি, সাতবার ফিফা বর্ষসেরা জিতেছেন বার্সেলোনার খেলোয়াড়। ব্যালন ডি’অর সর্বাধিক আটবার করে জিতেছেন এসি মিলান, জুভেন্টাস, বার্সেলোনার খেলোয়াড়েরা। ফিফার মহিলা বর্ষসেরা সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ব্রাজিলের মার্তা।