ফিফা র‌্যাংকিংয়ে ভারতের চেয়ে ১৫ ধাপ এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে—এমন একটি বাক্য আমাদের শুনতে ভালোই লাগে। তবে বাক্যটি যেন বিশ্বাস করার মতো নয়। কিন্তু ফিফা-কোকাকোলা ওয়ার্ল্ড র‌্যাংকিং বাংলাদেশের ফুটবলের জন্য নিয়ে এসেছে এই আনন্দের খবরটি। ফিফা-কোকাকোলা ওয়ার্ল্ড র‌্যাংকিং সেপ্টেম্বর, ২০১০-এ বাংলাদেশের অবস্থান ১৪৫, আর ভারতের অবস্থান ১৬০। গত আগস্টে বাংলাদেশ ছিল ১৫২তম এবং ভারত ছিল ১২৯তম। এ মাসের র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে সাত ধাপ। সার্ক দেশগুলোর মধ্যে মালদ্বীপের অবস্থান ১৪৩, এরপর বাংলাদেশ ১৪৫, শ্রীলঙ্কা ১৪৮, নেপাল ১৫৬, ভারত ১৬০, পাকিস্তান ১৬২, আফগানিস্তান ১৯৪, ভুটান ১৯৮।র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, দ্বিতীয় স্থানে রয়েছে রানারআপ নেদারল্যান্ড। র‌্যাংকিংয়ে এরপর রয়েছে যথাক্রমে জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনা। ফিফা ডট কম