ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত পরশু প্রকাশিত সংস্করণে তাদের পরই রয়েছে জার্মানি। সবচেয়ে বড় চমক দিয়েছে ইংল্যান্ড, ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম তৃতীয় স্থানে উঠে এল তারা। এক ধাপ নিচে চতুর্থ স্থানে উরুগুয়ে। এরপর যথাক্রমে পর্তুগাল, ইতালি, আর্জেন্টিনা, হল্যান্ড, ক্রোয়েশিয়া ও ডেনমার্ক। দুই ধাপ নিচে নেমে ১৩তম ব্রাজিল। ওয়েবসাইট। র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। অবস্থান—১৬৯তম। বাংলাদেশের ঠিক ওপরেই রয়েছে প্রতিবেশী ভারত, ১৬৮তম ভারতের অবনমন হয়েছে পাঁচ ধাপ। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ ১৬১তম, নেপাল ১৬২তম, আফগানিস্তান ১৬৪তম ও পাকিস্তান ১৭৬তম।