ফিফাকে টাকা সেধেছিলেন ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল নিয়ে আলোচনা করা যাবে না, নিজের খেলোয়াড়দের সঙ্গে কথা বলা পর্যন্ত যাবে না। ডিয়েগো ম্যারাডোনার ওপর নিষেধাজ্ঞা ছিল এতটাই কঠোর। আর্জেন্টিনার কোচের কাছে বিষয়টি ছিল অসহনীয় যন্ত্রণার। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ফিফাকে টাকাও সেধেছিলেন ম্যারাডোনা!‘আমাদের হাতে খুব কম সময়ই ছিল, তাই আমাকে বলা হয়েছিল খেলোয়াড়দের থেকে যেন দূরে না থাকি আমি’—শাস্তি পাওয়ার আগের সময়টার কথা মনে করেছেন কিংবদন্তি ফুটবলার। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের এই কথা ম্যারাডোনা রাখবেন কী করে? তিনি তো এরপর ফিফার শাস্তি মাথায় নিয়ে ফুটবল থেকে অনেক দূরে, নির্বাসিত। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করার পর সাংবাদিকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে ফিফা তাঁকে ২ মাসের জন্য সব ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল। খেলোয়াড়দের সঙ্গে ফোনেও কথা বলতে পারেননি ম্যারাডোনা, ‘আমাকে খেলোয়াড়দের সঙ্গে ফোনেও কথা বলতে দেওয়া হয়নি। আর কারও এমন হোক, এটা আমি চাই না।’ খেলোয়াড়দের সঙ্গে শুধু কথা বলার জন্যই ফিফাকে টাকা দিতে চেয়েছিলেন আর্জেন্টিনাকে ছিয়াশি বিশ্বকাপ জেতানো মহানায়ক। তবে ম্যারাডোনার সেই প্রস্তাবে রাজি হয়নি ফিফা। কত টাকা দিতে চেয়েছিলেন? শোনা যাক ম্যারাডোনার কণ্ঠেই, ‘আমি যে পরিমাণ টাকা দিতে চেয়েছিলাম তা দিয়ে দক্ষিণ আফ্রিকায় আরেকটা স্টেডিয়াম তৈরি করা যেত!’ ওয়েবসাইট।