ফিফার অ্যাপই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার অ্যাপ
ফিফার অ্যাপ

খেলাধুলা-সম্পর্কিত যত অ্যাপ আছে, তার মধ্যে এখন ফিফার বিশ্বকাপ অ্যাপ নিয়েই মাতামাতি সবচেয়ে বেশি। গত ১ জুন থেকে ২৩ জুনের মধ্যেই এই অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় এক কোটি ৮০ লাখ বার। ফিফার এক প্রতিবেদনে জানা গেছে, যাঁরা ওই অ্যাপটি ব্যবহার করছেন, তাঁরা দিনের অন্তত ৫৪ মিনিট সময় লাইভ খেলা উপভোগ করছেন কিংবা ফুটবলবিষয়ক কোনো লেখা পড়ছেন।
১০০টি দেশের ডাউনলোডের তালিকায় এক নম্বরে আছে ফিফার বিশ্বকাপ অ্যাপ। ২০১৩ ডিসেম্বরে বাজারে আসার পর থেকে এ পর্যন্ত দুই কোটি ২০ লাখ বারেরও বেশি সময় অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। ফিফাডটকম।