ফিফার কাছে ইরানের নালিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো ম্যাচ ফেবারিট আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পর যোগ করা সময়ের গোলে লিওনেল মেসির অসাধারণ গোলটি শেল হয়ে বিঁধল ইরানের বুকে। ৫৪ মিনিটে মিডফিল্ডার আশকান দেজাগাকে ডি-বক্সে পাবলো জাবালেতা ফেলে দিলেও সার্বিয়ান রেফারি মিলোরাদ মাজিচের পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত শুধ্ুই হতাশা বাড়িয়েছে এশীয় দেশটির। থাকতে না পেরে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দরবারে মাজিচের নামে তাই নালিশ দিয়েছে ইরান। ‘এটা অন্যায্য। রেফারি আমাদের নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন’—ফিফার কাছে দেওয়া অভিযোগপত্রে লিখেছেন ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেহদি মোহাম্মদ। সূত্র: আইএএনএস।