ফিফার কিছু করার নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গডফ্রে চিতালু নামের অখ্যাত এক ফুটবলারকে নিয়ে হঠাৎ করে পড়ে গেল শোরগোল। ১৯৭২ সালে এক মৌসুমে সর্বোচ্চ ১০৭ গোলের রেকর্ড নাকি এই জাম্বিয়ান ফুটবলারের। অন্তত সে দেশের ফুটবল ফেডারেশনের দাবি তেমনটাই। ফিফা অবশ্য গতকাল জানিয়েছে তারা এই দাবির সত্যতা যাচাই করে দেখতে পারছে না। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ফিফা বলেছে সংস্থাটি শুধু নিজেদের প্রতিযোগিতার রেকর্ডই সংগ্রহে রাখে। তাই জাম্বিয়ার দাবি কতটুকু সত্যি সেটা খতিয়ে দেখাও এখন একরকম অসম্ভব। ইন্টারনেটে হঠাৎ করেই চিতালুকে নিয়ে তোলপাড় হওয়ায় অনেকেই খুঁজে পেয়েছেন অন্য রকম গন্ধ। রিয়াল মাদ্রিদের সমর্থকেরা ইচ্ছা করেই হুজুগটা তুলেছে, এমনও বলা হচ্ছে। এর মধ্যে আবার ব্রাজিলিয়ান ফ্ল্যামেঙ্গো দাবি করেছে, সাবেক ব্রাজিল তারকা জিকো তাদের হয়ে এক বছরে ৮৯ গোল করেছিলেন। এএফপি।