ফিফার নতুন সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার ভুবনে স্বাগত! সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদান এখন ফিফারও অংশ। ফিফার বার্ষিক সম্মেলনে প্রায় সব সদস্যের সম্মতিক্রমে দক্ষিণ সুদানকে ২০৯তম সদস্য হিসেবে বরণ করে নেয় ফিফা। সেই ২০০৫ সালে সুদান থেকে পৃথক হয়ে যাওয়া দেশটি গত জুলাইতে পূর্ণ স্বাধীনতা লাভ করে। আফ্রিকান ফুটবল ফেডারেশনে সদস্যপ্রাপ্তির পরই দেশটি ফিফার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে। অবশ্য আসছে আফ্রিকান নেশনস কাপে দক্ষিণ সুদান অংশ নিতে পারছে না, বাছাইপর্বের খেলা যখন শুরু হয় তখন তো তাদের জন্মই হয়নি! ২০১৫ নেশনস কাপ ও ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে অবশ্য খেলবে নতুন দেশটি। রয়টার্স।