ফিফার নিষেধাজ্ঞা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে ফিফা আজীবন নিষিদ্ধ করেছিল সাবেক সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মামকে। ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক সভাপতি। কাল সিএএসে বাতিল করে দিয়েছে ফিফার শাস্তি। কাতারের নাগরিক হাম্মামের বিপক্ষে ঘুষ দেওয়ার অভিযোগের সারবত্তা খুঁজে পায়নি সিএএস। এএফপি।