ফিফার পরীক্ষায় উত্তীর্ণ একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রেফারিদের ফিটনেসসহ অন্যান্য পরীক্ষা হয়েছে কাল। তিনজন ফিফা রেফারির মধ্যে উত্তীর্ণ হয়েছেন শুধু তৈয়ব হাসান। আবদুল হান্নান ও ভারত গৌড় বাধা পেরোতে না পারায় ফিফা ব্যাজ আপাতত হারাচ্ছেন। ফিফা ব্যাজ ফিরে পাওয়ার পরীক্ষায় আটকে গেলেন আজাদ রহমান। সাতজন সহকারী রেফারির মধ্যে পরীক্ষায় পাস করেছেন আমানত হালদার ও হারুনুর রশিদ। বাফুফের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান মনিরুল ইসলাম এতে অবশ্য আশাহত নন, ‘নতুন রেফারি আসছে। আমরা আগামী দিনে হয়তো ফিফার তালিকাভুক্ত রেফারি আরও পাব। অনুত্তীর্ণরা ভবিষ্যতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।’