ফিফার বর্ষসেরা দল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চতুর্থবারের মতো ফিফার বর্ষসেরা দল হলো স্পেন। এটি জাভি-ইনিয়েস্তাদের দলের ধারাবাহিক ভালো খেলারই স্বীকৃতি। ২০১১ সালে ১২টি ম্যাচ খেলে নয়টিতেই জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরেছে মাত্র দুটি প্রীতি ম্যাচে, যার একটি ইতালি (১-২) ও আরেকটি ইংল্যান্ডের (০-১) বিপক্ষে। বছরের সবচেয়ে উন্নতি করা দলের স্বীকৃতি পেয়েছে ওয়েলস। প্রয়াত গ্যারি স্পিডের তত্ত্বাবধানে ১১৬ নম্বরে থেকে বছর শুরু করা দলটি বছর শেষে উঠে এসেছে র‌্যাঙ্কিংয়ের আটচল্লিশে।কনফেডারেশন-ভিত্তিক সেরা দলের নামও ঘোষণা করা হয়েছে পরশু। এশিয়ার সেরা দল বছরের শুরুতে চতুর্থবারের মতো এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়া জাপান। আফ্রিকার সেরা হয়েছে আইভরিকোস্ট, উত্তর আমেরিকার মেক্সিকো ও ওশেনিয়ার নিউজিল্যান্ড। দক্ষিণ আমেরিকার সেরা কোপা আমেরিকাজয়ী উরুগুয়ে। আর স্বাভাবিকভাবেই ইউরোপ-সেরা স্পেন। ওয়েবসাইট।