ফিফার সমালোচনায় রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে ব্রাজিলের প্রেসিডেন্ট কে? দিলমা রুসেফের নামটা ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করলেই আপনি পেয়ে যাবেন। কিন্তু রোমারিওর কাছে জানতে চাইলে এই উত্তরটা পাওয়া যাবে না! নিজের দেশের প্রেসিডেন্টের নাম না জানার মতো মূর্খ নিশ্চয়ই নন এই সাবেক স্ট্রাইকার। কিন্তু রোমারিওর মতে, এই মুহূর্তে ব্রাজিলের আসল প্রেসিডেন্ট অন্য কেউ নয়, ফিফা! পুরো ব্রাজিলে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদে রাজপথে নেমে এসেছে লাখ লাখ মানুষ। রোমারিওর মতে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অর্থের শ্রাদ্ধ করা হচ্ছে, ‘স্টেডিয়ামে ব্যয় করা অর্থ দিয়ে আট হাজার নতুন স্কুল, ৩৯ হাজার নতুন বাস বা ২৮ হাজার স্পোর্টস কোর্ট বানানো যেত। শুধু ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামের অর্থ দিয়েই নিম্নবিত্ত পরিবারের জন্য দেড় লাখ বাড়ি বানানো যায়।’” রোনালদো অবশ্য শুধুই সাবেক ফুটবলার নন, এখন সংসদ সদস্যও। সরকারের সমালোচনায় তাই তিনি খাপখোলা তলোয়ার, ‘আমরা একটা স্টেডিয়ামের পেছনে দেড় শ কোটি রিয়াল (ব্রাজিলিয়ান মুদ্রা) খরচ করেছি। এটা কি ভালো কিছু? এটা কি বাস্তবসম্মত? কখনোই না।’ ঝাল ঝেড়েছেন তিনি ফিফার ওপরেও, ‘আমাদের দেশের আসল প্রেসিডেন্ট এখন ফিফা। ফিফা আমাদের দেশে এসে দেশের মধ্যে আরেকটা দেশ গড়ছে।’ রয়টার্স।“