ফিফার ২ কর্মকর্তা নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতাতেই অসাধু উপায় অবলম্বন, অনৈতিক কাজের অভিযোগে শেষ পর্যন্ত ফিফা তার নির্বাহী কমিটির দুই সদস্যকে বহিষ্কার করেছে। নাইজেরিয়ার আমোস আদামুর বিপক্ষে যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল, সেটি প্রমাণিত হয়েছে বলেই দাবি করছে ফিফা। ফিফার নৈতিকতা বিষয়ক কমিটির সভাপতি ক্লদিও সুলসার জানিয়েছেন, আদামুকে তিন বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ উঠেছিল ওসেনিয়ার ফুটবল প্রধান রেনাল্ড টেমারির বিরুদ্ধেও। ঘুষের অভিযোগ প্রমাণিত না হলেও আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুজনের কেউই ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজন স্বত্বের ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না। এএফপি।