ফিফায় ভরসা নেই কিয়েলিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জো কিয়েলিনি
জর্জো কিয়েলিনি

বারবার রেফারিকে জার্সি খুলে দেখাচ্ছিলেন। ঘাড়ের লাল হয়ে যাওয়া দাগটা দেখিয়ে চিৎকার করে যেন বলছিলেন, ‘দেখুন, ও আমাকে কামড়ে দিয়েছে।’ রেফারি সেটাতে কর্ণপাত করেননি, কিন্তু পরে রিপ্লে দেখে মনে হয়েছে, জর্জো কিয়েলিনির দাবি অসার নয়। সুয়ারেজ আসলেই তো কামড়ে দিয়েছিলেন তাঁকে!
সেই দাবি থেকে পরেও সরে আসেননি ইতালি ডিফেন্ডার। জোর দিয়েই বলেছেন, ‘সে আমাকে কামড়ে দিয়েছিল। এটা পরিষ্কার, আমার এখনো দাগ আছে। রেফারির বাঁশি বাজিয়ে ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল। আর সে তো অভিনয়ও করেছে।’
এটুকুই হয়তো যথেষ্ট ছিল। এরপর যেটা বলেছেন সেটার জন্য পরে না আবার অনুতাপ করতে হয় কিয়েলিনিকে, ‘খেলাটা রেফারিই ঠিক করে দিয়েছেন। সুয়ারেজ খুবই চালাক, কারণ ফিফা ওকে পার পাইয়ে দেবে। ফিফা চায় তারকারা বিশ্বকাপে খেলুক। রেফারি তো সবকিছুই দেখেছেন, কিন্তু কিছু করার সাহস ছিল না তাঁর। আমি দেখতে চাই এবার ওর (সুয়ারেজের) বিরুদ্ধে ভিডিওর সাক্ষ্য ব্যবহার করার মতো সাহস ফিফার আছে কি না!’ মেইলঅনলাইন।