ফিফায় সংস্কারের ঘোষণা ব্ল্যাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সভাপতি পদে পুনরায় ব্ল্যাটারের নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার। একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিন হাম্মাম আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগে গোটা ফুটবল বিশ্ব যখন টালমাটাল, ঠিক তখনই সভাপতি পদে নির্বাচন স্থগিত করতে চায় ইংল্যান্ডের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ। এ লক্ষ্যে তারা ফিফার কংগ্রেসে প্রস্তাবও উত্থাপন করে। কিন্তু সেই প্রস্তাব শেষ পর্যন্ত ১৭২-১৭ ভোটে নাকচ হয়ে গেলে ব্ল্যাটারই যে আগামী চার বছরের জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান হতে যাচ্ছেন, তা এখন একদমই নিশ্চিত।ফিফা কংগ্রেসে ইংল্যান্ডের বক্তব্যটা ছিল অনেকটা এমন, ‘যেহেতু ব্ল্যাটারের বিরুদ্ধে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেই বিন হাম্মাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতার কারণে সভাপতি পদে নির্বাচনটি হয়ে দাঁড়িয়েছে একধরনের প্রহসনের মতো।’সভাপতি পুনর্নির্বাচিত হওয়া যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই উপস্থিত সদস্যদের উদ্দেশে ব্ল্যাটার বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি অজস্র দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের মুখে ফিফায় একটি বড় ধরনের সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।বক্তব্যে তিনি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংস্কারের বহু কাঙ্ক্ষিত ঘোষণাটি দেন। তিনি বলেন, এখন থেকে নির্বাহী কমিটির ২৪ সদস্যের ভোটে নয়, ফিফার ২০৮টি সদস্যদেশের ভোটেই বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভোট কেনা-বেচার যে অভিযোগ উঠেছে, তা থেকে নিষ্কৃতি পেতেই এই সংস্কার করা হচ্ছে।ফিফার সভাপতি পদে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম। তিনি ব্ল্যাটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগ তুলে তদন্ত কমিটির সামনেও হাজির হয়েছিলেন তিনি। কিন্তু হঠাত্ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ান হাম্মাম। তদন্ত কমিটি হাম্মামকেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেন। তাঁকে বহিষ্কার করা হয় ফিফার নির্বাহী কমিটি থেকে, সরিয়ে দেওয়া হয় এএফসির সভাপতির পদ থেকেও। ওয়েবসাইট।