ফিরছে কসমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ বছরের বিরতি ঘুচিয়ে ২০১৩ সালে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে নিউইয়র্ক কসমস। নিউইয়র্ক কসমস নামটি শুনলেই সবার আগে মনে পড়ে পেলের কথা। পেলের সঙ্গে জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইতালির সাবেক স্ট্রাইকার জর্জো চিনাগ্লিয়া, ব্রাজিলের সাবেক অধিনায়ক কার্লোস আলবার্তোরাও যোগ দিয়ে কসমসে গড়ে তুলেছিলেন তারার মেলা। কিন্তু ১৯৮৪ সালের লিগের পর সেই কসমস আচমকাই ফুটবলের মাঠ থেকে উধাও! অবশেষে আগামী বছর আবার মাঠে ফিরতে যাচ্ছে কসমস। আগামী বছর আমেরিকার মেজর লিগ সকারের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা উত্তর আমেরিকান সকার লিগ (এনএএসএল) দিয়ে ফিরবে তারা। এই লিগে বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ক্যারিবিয়ান ক্লাবগুলোও অংশ নেয়। এএফপি, রয়টার্স।